করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাগর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ নিরুপম জানা, বয়স ৪২
গত পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন, শনিবার সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে
এরপর কলকাতার বাঙ্গুর হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় ও রবিবার সকাল 7 টা 20 মিনিট এ তিনি মারা যান
সাগর ব্লক এ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন
2008 থেকে 13 তিনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন পরে 2018 সালে তিনি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ হন ।তাঁর মৃত্যুর পর শোক জ্ঞাপন করেন সাগর বিধান সভার বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা, বলেন -"আমরা এক যোদ্ধা কে হারালাম"


0 মন্তব্যসমূহ