মৌসুনি দ্বীপ এর হাসপাতাল এ ডাক্তার নেই, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
কয়েক বছর ধরে ডাক্তার নেই নামখানার মৌসুনি দ্বীপ এ, তাই স্থানীয় হাতুড়ে ডাক্তার দের শরণাপন্ন হতে হয় বাসিন্দা দের, বিষয়টি বিভিন্ন দফতরে জানিয়েও কোনো লাভ নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা দের
দীর্ঘদিন ধরে কয়েকজন নার্স চালাচ্ছেন এই স্বাস্থ্য কেন্দ্র,
প্রথম প্রথম ডাক্তার আসলেও দীর্ঘ কয়েক বছর ধরে এই হাসপাতালে কোনও ডাক্তার নেই।
চারিদিকে নদী দিয়ে বেষ্টিত এই মৌসুনি দ্বীপ এ বাসিন্দা দের রাত বিরেতে কোনো বিপদ হলে নদী পেরিয়ে দ্বারিকনগর হাসপাতালে যেতে হয় তাদের
এইভাবে দারুণ সমস্যায় ভুগতে হয় মৌসুনি দ্বীপ এর স্থানীয় বাসিন্দা দের
হাসপাতাল এ ডাক্তার না থাকার প্রতিবাদ এ রবিবার সকালে প্রায় হাজার জন লোকজন নিয়ে ইয়ং জেনারেশন অফ মৌসুনি নামক একটি সংগঠন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ও এলাকার বিভিন্ন জায়গা ঘুরে জন সংযোগ বাড়ান, তাদের দাবি মৌসুনি দ্বীপ এ হাসপাতালে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য অবিলম্বে ডাক্তার নিয়োগ করতে হবে । তবে এখানেই শেষ নয় যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে পারে आकृति তে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়




0 মন্তব্যসমূহ