কুলতলির একটি গ্রাম এ ঢুকে পড়ে বাঘ। ক্ষতি গ্রামের গৃহপালিত পশুর
৫ অক্টোবর সোমবার মৈপিঠ এর বৈকন্ঠপুর গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে এসে ঢুকে পড়ে একটি বাঘ, আতঙ্কে গ্রামবাসী
সবাই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে, বন দফতর এর কর্মীরা এদিন সকালে এসে গ্রামে ঢোকার ও বেরোনোর রাস্তা নেট দিয়ে ঘিরে দেন, তন্ন তন্ন করে খুঁজে না পাওয়ার পর ড্রোন ও ওড়ানো হয়েছে, কিন্তু তাও বাঘ এর টার মেলেনি । এই বাঘ গ্রামে এক বাড়িতে ঢুকে একটি গরুকে মেরে ফেলে, বাড়ির লোকের টের পাওয়ায় শোরগোল বেঁধে যায়, ও বাঘ বেরিয়ে আসে রাস্তায়। চারপাশ থেকে লাইট জ্বালানো হয় যাতে বাঘ কোথাও পালাতে না পারে
এদিন দুপুরে ঘটনাস্থলে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের ডি এফ ও মিলন কান্তি মণ্ডল
তিনি বলেন বাঘ নদী সাঁতরে গ্রামে ঢুকে পড়েছে, সাধারণত বার্ধক্য জনিত কারণে শিকার করতে না পারলে লোকালয়ে চলে আসে এরা
ক্ষতিগ্রস্থ পরিবার কে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে





0 মন্তব্যসমূহ