প্রচুর কেউটে সাপের বাচ্চা ও বড় দুটি কেউটে সাপ উদ্ধার


8 তারিখ বৃহস্পতিবার পাথর প্রতিমার ঢোলা হাট থানার রথ তলায় প্রভাকর মণ্ডলের বাড়িতে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাচ্চা ও কেউটে সাপ পাওয়া যায়


আজ সকালে বন দফতরের কর্মীরা এসে সেগুলি নিয়ে যায়, তারা জানায় যে এগুলোকে লোকালয় থেকে দূরে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

বৃহস্পতিবার সকালে প্রভাকর মণ্ডলের ছেলে ঘাস কাটার সময় সাপের হিস হিস শব্দ শুনতে পায়। গিয়ে দেখে দুটি কেউটে  সাপ ও পরে আরো 25 টি বাচ্চা দেখতে পায়, সেগুলোকে না মেরে কায়দা করে কলসি র মধ্যে পুরে রাখে

প্রভাকর মণ্ডল ও তাঁর ছেলে জানায় প্রাকৃতিক সম্পদ কে ক্ষতি করতে চায় না তাই এদের না মেরে বন দফতর কে খবর দেয়