ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে, যোসিরাম পঞ্চায়েতের মৌদিপুর এলাকায়। এই ঘটনায় বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবার এর তিনজনের, পুলিশ সূত্রে জানা গ্যাছে মৃত দের নাম সন্ধ্যা রিঙ্কু বাউরি ও রাহুল বাউরি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই বাড়ির ওপর, চারজন চাপা পড়ে যায় ধ্বংস স্তুপ- এ,
খবর পেয়ে আসে পাশের বাসিন্দারা দুর্ঘটনা স্থানে আসেন ও উদ্ধার কাজে হাত লাগান তারা। পুলিশ ঘটনা স্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ চালক মাতাল অবস্থায় ছিলো। বেহুশ অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে না পারার ফলে এই বিপত্তি ঘটে।
তাদের দাবি নিহত দের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি এলাকায় বালি বোঝাই লরি চলাচলের নিয়ন্ত্রন করতে হবে।
এই দিন দেহ আটকে ঘণ্টার পর ঘণ্টা চলে বিক্ষোভ ও অবরোধ। পুলিশ তাদের শান্ত করতে গেলে শুরু হয় অশান্তি। উত্তেজিত গ্রামবাসীরা বালি খাদানের কার্যালয় সহ বালি বোঝাই লরি তে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ,
পরে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে পৌঁছায়। এর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


0 মন্তব্যসমূহ